শান্তিরক্ষা সম্মেলনে যোগ দিতে বিদেশ সফরে শামা ওবায়েদ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:১৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৮৫ বার পঠিত হয়েছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সরকারি সফরে আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন। কূটনৈতিক ও আন্তর্জাতিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে তিনি প্রথমে যুক্তরাষ্ট্র সফর করবেন। এরপর আফ্রিকার দেশ মরক্কো-তে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শান্তিরক্ষা সম্মেলনে যোগ দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারের পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবেই এই সফর আয়োজন করা হয়েছে। যুক্তরাষ্ট্রে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করে তিনি মরক্কোর উদ্দেশে রওনা হবেন।

আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত মরক্কোয় অনুষ্ঠিত হবে ‘সেকেন্ড মিনিস্টেরিয়াল কনফারেন্স অন পিসকিপিং’। তিন দিনব্যাপী এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, কূটনীতিক ও শান্তিরক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন। সম্মেলনে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও আধুনিক করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো, নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা এবং অপারেশনাল সক্ষমতা উন্নয়নের বিষয়েও আলোচনা হবে। শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা ও অবদান তুলে ধরার সুযোগও এই সম্মেলনে তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সব সরকারি কর্মসূচি শেষে আগামী ২২ মে দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর।

শান্তিরক্ষা সম্মেলনে যোগ দিতে বিদেশ সফরে শামা ওবায়েদ

প্রকাশ: ০৩:১৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬