সংসদে কোরআনের আইন দাবি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:১৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৮৩ বার পঠিত হয়েছে

জাতীয় সংসদে ধর্মীয় আইনের প্রসঙ্গ তুলে এক ধরনের নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান। তিনি বলেছেন, মানুষের তৈরি আইন বাতিল করে দেশে ইসলামী বিধান বা কোরআনের আইন প্রতিষ্ঠা করা উচিত।

বুধবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, বাংলাদেশের আইনব্যবস্থার ভিত্তি হওয়া উচিত পবিত্র কোরআন।

তিনি বলেন, সংসদ ভবনের ভেতরে “আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস” লেখা থাকলেও বাস্তবে আইন প্রণয়নের ক্ষেত্রে সেই নীতির প্রতিফলন নেই। তার মতে, দেশের অধিকাংশ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী হওয়ায় কোরআনের বিধান রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর করা উচিত।

ইসলামী দৃষ্টিভঙ্গির উদাহরণ টেনে তিনি কোরআনের সুরা হজের একটি আয়াত উল্লেখ করেন। সেখানে রাষ্ট্র পরিচালনাকারীদের দায়িত্ব হিসেবে নামাজ প্রতিষ্ঠা, যাকাত ব্যবস্থা চালু করা, ভালো কাজের নির্দেশ দেওয়া এবং খারাপ কাজ প্রতিরোধ করার কথা বলা হয়েছে বলে তিনি ব্যাখ্যা দেন।

মুজিবুর রহমান অতীতের বিভিন্ন রাজনৈতিক সরকারের সমালোচনা করে বলেন, দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা দলগুলো রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী বিধান বাস্তবায়নের কোনো উদ্যোগ নেয়নি, যা তিনি দুঃখজনক বলে মন্তব্য করেন।

তিনি আরও দাবি করেন, সমাজে দুর্নীতি, সুদ, ঘুষ, জুয়া, ব্যভিচার, চাঁদাবাজি ও টেন্ডারবাজির মতো অপরাধ বেড়ে যাওয়ার পেছনে নৈতিক ও ধর্মীয় ভিত্তির অভাব রয়েছে।
এছাড়া তিনি সংসদে ইসলামী আইন প্রণয়নের জন্য একটি পরামর্শ বোর্ড গঠনের প্রস্তাব দেন।

তার প্রস্তাব অনুযায়ী, বিভিন্ন মাদ্রাসার শিক্ষিত আলেম, বিভিন্ন মাজহাবের ধর্মীয় পণ্ডিত এবং আহলে হাদিস আলেমদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা যেতে পারে, যারা ইসলামী আইন বাস্তবায়নের বিষয়ে দিকনির্দেশনা দেবে।

তার এই বক্তব্য সংসদে নতুন করে ধর্ম, আইন ও রাষ্ট্র পরিচালনা নিয়ে আলোচনা ও মতভেদের জন্ম দিয়েছে।

সংসদে কোরআনের আইন দাবি

প্রকাশ: ০৬:১৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬