১৪ হাজার শিক্ষক নিয়োগে মন্ত্রীর ব্যাখ্যা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:২৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ১৭৮ বার পঠিত হয়েছে

প্রাথমিক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে চলমান আলোচনা ও সমালোচনার মধ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, উত্তীর্ণ প্রায় ১৪ হাজার ৩০০জন শিক্ষককে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এই নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত আরোপ করে তাদের যোগদান নিশ্চিত করা হবে।

শুক্রবার (১ মে) বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী উল্লেখ করেন, নিয়োগসংক্রান্ত বিধিমালায় যেসব নিয়মাবলি রয়েছে, সেগুলোর আলোকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের দায়িত্ব গ্রহণ করতে হবে। তিনি বলেন, বিভিন্ন প্রতিক্রিয়া থাকলেও সরকার ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি বিবেচনা করেছে।

এ সময় তিনি আরও জানান, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য বহুলপ্রতীক্ষিত বদলি (ট্রান্সফার) প্রক্রিয়া শিগগিরই চালু করা হবে। প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন, কেবল সংশ্লিষ্ট কমিটি গঠন শেষ হলেই কার্যক্রম শুরু হবে বলে আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানের অংশ হিসেবে অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগিতায় বালক বিভাগে কচুয়া সরকারি পাইলট প্রাথমিক বিদ্যালয় ও রাগদৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকে। পরে টাইব্রেকারে জয় পায় কচুয়া সরকারি পাইলট প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে বালিকা বিভাগে আশ্রাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে সিলাস্থান প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে মন্ত্রী তার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।জঅনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, শিক্ষা বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় টার্গেট

১৪ হাজার শিক্ষক নিয়োগে মন্ত্রীর ব্যাখ্যা

প্রকাশ: ১১:২৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬