বৃহস্পতিবার , 13 জুন 2024 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

বাংলাদেশের চ্যালেঞ্জিং সংগ্রহ ফর্মে সাকিব

প্রতিবেদক
দৈনিক টার্গেট
জুন 13, 2024 10:33 অপরাহ্ন

দীর্ঘদিন পর ব্যাট হাতে ফর্মে ফিরেছেন সাকিব আল হাসান। নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ফিফটির দেখা পেয়েছেন তারকা এই ক্রিকেটার। তার লড়াকু ইনিংসের ওপর ভর করেই ডাচদের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (১৩ জুন) বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসের নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান করেছে টাইগাররা।

ব্যাটিংয়ে নেমে শুরুটা তেমন ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় ওভারে আরিয়ান রিভার্স সুইপ খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। ৩ বলে ১ রান করেছেন টাইগার অধিনায়ক।

শান্তর বিদায়ের পর উইকেটে এসে দ্রুতই ফেরেন লিটন দাস। এই উইকেটটাও নিয়েছেন আরিয়ান। নিজের খেলা দ্বিতীয় বলে আরিয়ানকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন স্কয়ার লেগে। ২ বলে ১ রান করেছেন তিনি।

দলীয় ২৩ রানে ২ উইকেট হারানোর পর আক্রমণাত্মক ব্যাটিংয়ে দারুণ জুটি গড়েন সাকিব এবং তানজিদ তামিম। ৩২ বলে ৪৮ রানের দুর্দান্ত এই জুটি ভাঙে দলীয় ৭১ রানে তানজিদ তামিম সাজঘরে ফেরায়। নবম ওভারে ফন মিকেরেনের বলে ক্যাচ হয়ে ফেরেন তানজিদ। ২৬ বলে ৩৫ রান করেছেন তরুণ এই ব্যাটার।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

কোরবানিকৃত পশুর বর্জ্য ও হাটের বর্জ্য আলাদা ব্যবস্থাপনায় অপসারণ করা হবে ঢাদসিক মেয়র তাপস

রাজশাহী জেলা ডিবির সফল অভিযানকে দুর্বল করতে মরিয়া মাদক মাফিয়ারা

আমিরাতে ঈদের তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে?

হানিয়া আমির ঢাকায়

শুভ জন্মদিন আতাউল গণি ওসমানী

কয়রায় অবৈধ কালভার্টে লোনা পানি, বিপর্যস্ত কৃষি ও জনজীবন

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা নাছির উদ্দিন রিয়াজ গ্রেপ্তার

উখিয়া-টেকনাফের সীমান্ত পথে এলো আরো ৭০০ রোহিঙ্গা 

পরিবহণে সুষ্ঠু ব্যবস্থাপনা কার্যকর সঠিক রাখতে ডিএমপি কমিশনারের বাস মালিকদের সাথে মতবিনিময় সভা

পাপুয়া নিউগিনির বিপক্ষে কষ্টার্জিত জয় ক্যারিবীয়দের