রবিবার , 2 নভেম্বর 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

প্রতিবেদক
দৈনিক টার্গেট
নভেম্বর 2, 2025 12:31 অপরাহ্ন

শনিবার (১ নভেম্বর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় সজিবুর রহমান সজীব (৩৭) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বরুনডি ও নয়াডিঙ্গি এলাকার মধ্যবর্তী স্থানে রাত সাড়ে ৮টার দিকে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিহত সজীবের বাড়ি ঢাকার ধামরাই উপজেলার তোরবরাইল এলাকায়। তিনি মো. সাইদুর রহমানের ছেলে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পরিবারের সদস্যরা জানান, দুদিন আগে সজীবের নানি বেড়াতে আসেন। নানি মজা করে নাতিকে বলেন, “তোদের ওখানকার পদ্মার ইলিশ খুব নাম শুনি, খাওয়াবি তো?” প্রিয় নানির সেই ইচ্ছে পূরণ করতে সজীব বন্ধু আলীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে রওনা দেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জের দিকে। কিন্তু পথিমধ্যে বরুনডি-নয়াডিঙ্গি এলাকায় গিয়ে তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই সজীবের মৃত্যু হয়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ বাড়িতে নিয়ে যান।

নিহতের বাবা মোহাম্মদ সাইদুর রহমান বলেন, “আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। আমার ছেলেকে আল্লাহ নিজের কাছে ফিরিয়ে নিয়েছেন। আমি শুধু দোয়া করি, মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”

স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় রাস্তা ছিল খানিকটা ফাঁকা, তবে বৃষ্টি শেষে পিচ্ছিল অবস্থায় ছিল সড়কটি। এ কারণেও মোটরসাইকেলের ভারসাম্য নষ্ট হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নানি যাঁর জন্য ইলিশ আনতে যাচ্ছিলেন, তিনি এখন কান্নায় ভেঙে পড়েছেন।

সর্বশেষ - বিনোদন