শনিবার , 19 জুলাই 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

হালং উপসাগরে নৌকাডুবি, ৩৪ জনের মৃত্যু

প্রতিবেদক
দৈনিক টার্গেট
জুলাই 19, 2025 10:30 অপরাহ্ন

ভিয়েতনামের হালং উপসাগরে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় অন্ততপক্ষে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকেই জীবিত উদ্ধার করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (১৯ জুলাই) স্থানীয়দের সময় অনুযায়ী দুপুর দেড়টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘ওয়ান্ডার সি’ নামে পরিচিত জাহাজটিতে ৪৮ জন পর্যটক ও পাঁচজন ক্রু সদস্যসহ মোট ৫৩ জন আরোহী ছিলেন। ঝড়ের কবলে পড়ার পরপরই নৌকাটিতে জিপিএস সিগন্যাল হারিয়ে ফেলে এবং কিছুক্ষণের মধ্যেই উপসাগরের পানিতে তলিয়ে যায়।

কোয়াং নিনহ প্রাদেশিক প্রশাসনের বরাত দিয়ে ভিএন এক্সপ্রেস জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চলছে। মৃতদের মধ্যে বিদেশি পর্যটকও থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো কারো পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছে নৌবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ। এই অভিযানে এখন পর্যন্ত ২৭টি ছোট নৌকা ও দুটি বড় উদ্ধারকারী জাহাজ মোতায়েন করা হয়েছে। তবে টানা বৃষ্টিপাত ও রাতের অন্ধকার উদ্ধার কাজে বড় বাধা সৃষ্টি করছে।

জানা গেছে, জাহাজটি ডুবে যায় উপসাগরের বিখ্যাত ডাউ গো গুহার কাছে, যা পর্যটকদের মধ্যে জনপ্রিয় একটি গন্তব্য। উল্লেখ্য, হালং উপসাগর ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী এলাকা। চুনাপাথরের প্রায় ১,৬০০টি দ্বীপ ও টিলার সমন্বয়ে গঠিত এই অঞ্চল প্রতিবছর বিপুল সংখ্যক পর্যটককে আকৃষ্ট করে।

এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন এবং উদ্ধার কাজে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

পালকি শিল্পীগোষ্ঠীর উদ্যোগে ৯ই মে মহরত অনুষ্ঠান পালকির বিয়ে

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ ২০২৪ এর বিকল্প আয়োজকের খোঁজ

১০তলা মার্কেটসহ বঙ্গবাজারে চার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কয়রায় যৌথ বাহিনীর অভিযানে ৩ কেজি গাজা সহ আটক ২

বিশ্বকাপ শুরু জয় দিয়ে ভারতের

মৌরতা‌নিয়ার ২১০ হজযাত্রীসহ বিমান বিধ্বস্তের বিষয়ে যা জানা গেল

বেসরকারি কলেজে এমপিওভুক্তির নতুন সীমা নির্ধারণ

Arrested with deer meat in Koira

কয়রায় ৩৪ কেজি হরিণের মাংস উদ্ধার মোটরসাইকেল সহ পাচারকারী আটক

রাজশাহী জেলা ডিবির সফল অভিযানকে দুর্বল করতে মরিয়া মাদক মাফিয়ারা

যুক্তরাষ্ট্রের কাছে হেরে উইকেটের দোষ দিলেন টাইগার অধিনায়ক