মঙ্গলবার , 8 জুলাই 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

টেক্সাসে বন্যায় ১০৪ জনের মৃত্যু

প্রতিবেদক
দৈনিক টার্গেট
জুলাই 8, 2025 12:51 অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কারভিল শহরে আকস্মিক ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ১০৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার ৮ জুলাই দক্ষিণ টেক্সাসে অবস্থিত গুয়াদালুপে নদীর তীরবর্তী ছয়টি কাউন্টিতে টানা প্রবল বৃষ্টিপাতের কারণে ৪ জুলাই শুক্রবার আকস্মিক এই বন্যা দেখা দেয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কের কাউন্টি।

ঘটনাটি এমন সময় ঘটে যখন যুক্তরাষ্ট্রজুড়ে ৪ জুলাইয়ের স্বাধীনতা দিবস উদযাপন চলছিল। এই উপলক্ষে প্রতিবছরের মতো এবারও গুয়াদালুপে নদীর দুই পাশে বসেছিল গ্রীষ্মকালীন ক্যাম্প। ‘ক্যাম্প মিস্টিক’ নামের একটি সংস্থা ১৯৪৫ সাল থেকে এই আয়োজন করে আসছে।

উদ্ধারকারীরা এখন পর্যন্ত ৮৪ জনের মরদেহ উদ্ধার করেছে, যাদের মধ্যে ৫৬ জন প্রাপ্তবয়স্ক এবং ২৮ জন অপ্রাপ্তবয়স্ক। অপ্রাপ্তবয়স্কদের সবাই কিশোরী ও তরুণী, যারা ক্যাম্প মিস্টিকের গ্রীষ্মকালীন আয়োজনে অংশ নিতে এসেছিলেন। ক্যাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, আরও অন্তত ১০ জন কিশোরী এখনও নিখোঁজ রয়েছেন।

টানা বৃষ্টিপাতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সামনে আরও বৃষ্টিপাত ও বন্যার আশঙ্কা রয়েছে, ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং উদ্ধারকর্মীদের পাশাপাশি জরুরি সেবাদানকারী সংস্থাগুলোও তৎপর রয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ফেসবুকে নকল প্রোফাইল উচ্ছেদ অভিযান

রাখাল রাহা ও গালিবের গ্রেফতার সহ উপযুক্ত শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল

দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমান, চিকিৎসা সংকটে পরিবার

চুয়াডাঙ্গায় আবারও তাপমাত্রা স্পর্শ করল ৪০ ডিগ্রি, দিনে-রাতে সমান গরম

শুভ জন্মদিন সৌমিলি চক্রবর্তী

মা হলেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা, কন্যা সন্তানের জন্ম দিলেন থাইল্যান্ডে

বিজয়নগরের ফুলতলী থেকে বুল্লাবাজার রাস্তার কার্পেটিংয়ে অনিয়ম

ডিজিটাল সেবা নিয়ে আসছে টার্গেট আইটি

দমকা হাওয়ার সম্ভাবনায় সতর্ক সংকেত

উত্তরা আব্দুল্লাহপুর আবাসিক হোটেল রাজমনির ব্যনারে চলছে রমরমা দেহ ব্যাবসা প্রশাসনের নাকের ডগায়