শনিবার , 28 জুন 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

ইরানের পারমাণবিক সক্ষমতা প্রশ্নে আইএইএ

প্রতিবেদক
দৈনিক টার্গেট
জুন 28, 2025 10:02 পূর্বাহ্ন

ইরানের কাছে বর্তমানে প্রায় ১২টি পারমাণবিক বোমা তৈরির মতো পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

Thank you for reading this post, don't forget to subscribe!

তবে তিনি স্পষ্ট করে বলেন, এখনো পর্যন্ত ইরান কোনো পারমাণবিক বোমা তৈরি করেনি।

বৃহস্পতিবার ২৭ জুন ফ্রান্স ইন্টার রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য প্রকাশ করেন গ্রোসি। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের কিছু পারমাণবিক স্থাপনায় আঘাত এলেও সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি। তার ভাষায়, “ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে – এমন দাবি সঠিক নয়।”

গ্রোসি জানান, ফোরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে ব্যবহৃত সেন্ট্রিফিউজগুলো বর্তমানে অকেজো হয়ে গেছে। তবে অন্যান্য পারমাণবিক স্থাপনাগুলোর অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

আইএইএ প্রধান আরো বলেন, ইরানের সঙ্গে সংস্থাটির সম্পর্ক দিনে দিনে উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। তার ভাষায়, “ইরান এখন সংস্থার নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলছে। ফলে দ্বিপক্ষীয় সম্পর্কে স্পষ্ট টানাপোড়েন দেখা যাচ্ছে।”

এই পরিস্থিতিতে ইরানের সংসদ গত ২৫ জুন একটি নতুন বিল পাস করেছে, যাতে আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত করার পথ সুগম হয়েছে। বিল অনুযায়ী, এখন থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আইএইএ পরিদর্শনের আগে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদন নিতে হবে। বিলটি এখন গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালের পরমাণু চুক্তির আওতায় ইরানকে ৩.৬৭ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে দেশটি ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশ মাত্রার খুব কাছাকাছি।

এর আগে আইএইএ জানিয়েছিল, ইরান চুক্তির শর্ত লঙ্ঘন করছে এবং আন্তর্জাতিক পরিদর্শকদের পর্যবেক্ষণে বাধা সৃষ্টি করছে।

সর্বশেষ - বিনোদন