নির্বাচনকালীন সহিংসতা রোধ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত

নির্বাচনকালীন সহিংসতা রোধ ও ভোটার নিরাপত্তায় করণীয় নিয়ে গোলটেবিল আলোচনা

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচনকালীন সহিংসতা রোধ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মানুষের জন্য আইনি সহায়তা ফাউন্ডেশন (মাজআস)-এর উদ্যোগে “নির্বাচনকালীন সহিংসতা রোধে ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে করণীয়” শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মানুষের জন্য আইনি সহায়তা ফাউন্ডেশন (মাজআস) একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী আইনি সহায়তা প্রদানকারী ও মানবাধিকার সংস্থা। প্রতিষ্ঠানটির কার্যালয় আদর্শ নগর, বাড্ডা, ঢাকায় অবস্থিত। সংস্থাটি দীর্ঘদিন ধরে মানবাধিকার, আইনি সচেতনতা ও নাগরিক অধিকার রক্ষায় কাজ করে আসছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবিধান ও রাজনৈতিক বিশ্লেষক এবং সাবেক জেলা ও দায়রা জজ ইকতেদার আহমেদ। সভায় সভাপতিত্ব করেন মাজআস-এর চেয়ারম্যান আব্দুল বাতেন রাফি। উদ্বোধনী বক্তব্য রাখেন মাজআস-এর নির্বাহী পরিচালক সামসুদ্দেশ পিন্টু। গোলটেবিল আলোচনা সভাটি সঞ্চালনা করেন সাংবাদিক ও গবেষক আ ফ ম মশিউর রহমান।

কি-নোট বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাজআস-এর উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. একরাম উদ্দীন সুমন। তিনি বলেন, নির্বাচনকালীন সহিংসতা শুধু একটি রাজনৈতিক সমস্যা নয়, এটি মানবাধিকার ও নাগরিক নিরাপত্তার বড় চ্যালেঞ্জ। অবাধ ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন সংশ্লিষ্ট সব পক্ষের জবাবদিহিতা জরুরি। ভোটারদের আস্থা ফেরাতে প্রশাসন, রাজনৈতিক দল ও সুশীল সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক বিচারক ইকতেদার আহমেদ বলেন, সংবিধান অনুযায়ী ভোট দেওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। এই অধিকার প্রয়োগের সময় ভয়ভীতি, হামলা বা প্রভাব বিস্তার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নির্বাচনকালীন সহিংসতা রোধে আইনের কঠোর প্রয়োগ, নিরপেক্ষ প্রশাসন এবং সচেতন নাগরিক সমাজ অপরিহার্য।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শিব্বির আহমেদ, আমেরিকান বার অ্যাসোসিয়েশনের সদস্য ড. মুহাম্মাদ বিলাল হোসাইন, বিশেষজ্ঞ ইএনটি ও হেড-নেক সার্জন ডা. এম. আরিফ মোর্শেদ খান, মাজআস-এর উপদেষ্টা মুহাম্মদ আল-আমিন রাসেল, দ্য ক্যাম্পাস টাইমস-এর ব্যবস্থাপনা সম্পাদক আশরাফুল ইসলাম জায়েদ, সোসাইটি ফর হিউম্যান রাইটস-এর চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, বাকেরগঞ্জ ফোরাম এনজিওর নির্বাহী পরিচালক মো. শাহ আলম এবং মো. শাহিন।

আলোচকরা বলেন, নির্বাচনকালীন সহিংসতা রোধে আগাম সতর্কতামূলক ব্যবস্থা, ভুক্তভোগীদের জন্য দ্রুত আইনি সহায়তা, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং তরুণদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারী, সংখ্যালঘু ও প্রথমবারের ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আলাদা উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সভায় বিভিন্ন পর্যায়ের শিক্ষক, সাংবাদিক, মানবাধিকার কর্মী, অ্যাকটিভিস্ট ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা নির্বাচনের পরিবেশ উন্নয়নে নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।

গোলটেবিল আলোচনা সভা বাস্তবায়নে সহযোগিতা করে দ্য ক্যাম্পাস টাইমস, ইনিশিয়েটিভ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট সোসাইটি, সোসাইটি ফর হিউম্যান রাইটস, মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ফোরাম এনজিও এবং ইয়ুথ ফর পিস অ্যান্ড জাস্টিস।

সভা শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন গোলটেবিল আলোচনা সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আ ফ ম মশিউর রহমান। তিনি ভবিষ্যতেও গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন

দৈনিক টার্গেট

আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সর্বশেষ খবর পেতে।

ফলো করুন

নির্বাচনকালীন সহিংসতা রোধ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত

নির্বাচনকালীন সহিংসতা রোধ ও ভোটার নিরাপত্তায় করণীয় নিয়ে গোলটেবিল আলোচনা

প্রকাশ: ০১:৫৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬