রবিবার , 1 জুন 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

সিলেট রেঞ্জে চালু হলো অনলাইন জিডি

প্রতিবেদক
দৈনিক টার্গেট
জুন 1, 2025 10:46 পূর্বাহ্ন

সিলেট রেঞ্জের আওতাভুক্ত জেলাগুলোর সকল থানায় আজ রোববার থেকে চালু হয়েছে অনলাইন জিডি সেবা। পর্যায়ক্রমে অন্যান্য রেঞ্জ ও মেট্রোতেও অনলাইন জিডি সেবা চালু হবে বলে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে থানায় না গিয়ে ঘরে বসেই সকল ধরনের জিডি অনলাইনে করা যাবে।

জানা যাচ্ছে, বর্তমানে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রাম রেঞ্জের সকল থানায় অনলাইন জিডি সেবা চালু রয়েছে। ইতোপূর্বে অনলাইনে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত।

অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়। এ হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা চালু রয়েছে।

সর্বশেষ - বিনোদন