সাইবার আইনে দায়ের হওয়া স্পিচ অফেন্স মামলা সম্পর্কিত দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়াও এসব মামলায় কেউ গ্রেপ্তার থাকলে তিনিও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিক ভাবে মুক্তি পাবেন।
Thank you for reading this post, don't forget to subscribe!আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মোঃ রেজাউল করিমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ এর অধীনে আগস্ট পর্যন্ত দেশের ৮টি সাইবার ট্রাইব্যুনালে চলমান মোট ৫ হাজার ৮১৮টি মামলা রয়েছে।
এইসব মামলার মধ্যে ডিজিটাল মাধ্যমে মুক্তমত প্রকাশের কারণে দায়ের হওয়া চলমান মামলাগুলোকে ‘স্পিচ অফেন্স’ কম্পিউটার হ্যাকিং বা অন্য কোনো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতিকে ‘কম্পিউটার অফেন্স’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।


















