রবিবার , 30 নভেম্বর 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

চট্টগ্রামের দলে কোটি টাকার নাঈম

প্রতিবেদক
দৈনিক টার্গেট
নভেম্বর 30, 2025 8:50 অপরাহ্ন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলমান নিলামে সবচেয়ে তুমুল লড়াই দেখা গেছে ওপেনার মোহাম্মদ নাঈম শেখকে ঘিরে। শুরু থেকেই সিলেট, রংপুর ও নোয়াখালী সমানভাবে আগ্রহ দেখালেও শেষ হাসি হাসে চট্টগ্রাম রয়েলস। তিন দলের টানাটানির লড়াই পেছনে ফেলে নাঈমকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে ভিড়িয়েছে তারা।

Thank you for reading this post, don't forget to subscribe!

গত আসরে দুর্দান্ত ব্যাটিংয়ে সাড়া ফেলেছিলেন নাঈম। প্রায় ১৪৪ স্ট্রাইক রেটে ৫১১ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের মর্যাদা অর্জন করেছিলেন তিনি। তাই তাকে ঘিরে নিলামে উত্তাপ থাকবে এটাই স্বাভাবিক ছিল।

নিলামের প্রথম ভাগেই আরেক তারকা ওপেনার লিটন দাসকে নিয়ে আগ্রহ দেখায় রংপুর রাইডার্স। ‘এ’ ক্যাটাগরির লিটনকে ৭০ লাখ টাকায় দলে টেনে নেয় তারা। গত মৌসুমে তিনি ঢাকার হয়ে খেলেছিলেন, এবার নতুন দলে নতুন দায়িত্বে থাকবে জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক।

এদিকে ‘বি’ ক্যাটাগরির তালিকায় প্রথমে উঠে আসে অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহর নাম। কিন্তু আশ্চর্যজনকভাবে ছয়টি ফ্র্যাঞ্চাইজির কেউই তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি। একই পরিণতি হয়েছে উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিমেরও। দুজনেরই ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ টাকা, তবুও তারা নিলামের প্রথম রাউন্ডে অবিক্রিত থেকে যান।

তবে এখানেই শেষ নয়। অবিক্রিত ক্রিকেটারদের পরবর্তী ধাপে আবার নিলাম টেবিলে তোলা হবে। এবার তারা থাকবেন ‘সি’ ক্যাটাগরির তালিকায়, যেখানে ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে পুনরায় বিড করতে পারবে।

বিপিএলের নিলাম মাঠে তারকা ক্রিকেটারদের নিয়ে এমন চমক আর নাটকীয়তা চলছেই, আর সমর্থকরাও নজর রাখছেন কোন দলে যাচ্ছে কারা সেই রোমাঞ্চকর প্রতিযোগিতার দিকে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চাকরি সুযোগ ফুডপান্ডায় স্নাতক পাসে

Arrested with deer meat in Koira

কয়রায় ৩৪ কেজি হরিণের মাংস উদ্ধার মোটরসাইকেল সহ পাচারকারী আটক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন দেয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

কটিয়াদীতে ৯ দফা দাবিতে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ

গাজীপুর সদরে বিএপির নেতা, অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে

গোপালগঞ্জের পাউবোর সরকারি জায়গা দখলের মহোৎসব চলছে

এজেন্টকে ভোটকেন্দ্রে মারপিট, আ’লীগ সভাপতির ৬ মাসের কারাদণ্ড

অস্ত্রোপচার সফল: জুলফিকার আলমের পরিবারে আনন্দের ছোঁয়া

ঢাকায় নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স

সচিবালয়ে শিক্ষার্থীদের ঢুকিয়ে সংঘর্ষ ও ভাঙচুর